২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাতকে সংঘর্ষে আহত ৫০

সেতুতে ভারী যানবাহন চলাচল নিয়ে সুনামগঞ্জের ছাতকে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 04:13 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

সুনামগঞ্জ, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেতুতে ভারী যানবাহন চলাচল নিয়ে সুনামগঞ্জের ছাতকে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টা দিকে ছাতক পৌরসভার নোয়ারাই এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছাতক থানার ওসি শাহ জালাল মুন্সী সাংবাদিকদের জানান, দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরেই বিরোধ চলে আসছিলো। এর জের ধরে বুধবার বিকালে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবার সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১১ ঘ.