২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছে

জাতীয় চাঁদ দেখা কমিটি বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর বৈঠকে বসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 01:18 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় চাঁদ দেখা কমিটি বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর বৈঠকে বসেছে। ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া সভাপতিত্বে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনের কক্ষে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে মাহে রমজানের তারিখ নির্ধারণ, ১৪৩১ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে বা অন্য যে কোনো মাধ্যমে জানানোর জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি অনুরোধ করেছে। টেলিফোন নম্বর ঃ ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৫১, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭ এবং ৯৫৫৫৯৪৭। ফ্যাক্স নম্বর ঃ ০২-৯৫৬৩৩৯৭। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএম/এইচএ/১৯১৫ ঘ.