২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলের জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা

নড়াইলের জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেনসহ প্রশাসনের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 01:38 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

নড়াইল, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেনসহ প্রশাসনের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা হয়েছে। মঙ্গলবার জেলার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম মো. কেরামত আলীর আদালতে মামলাটি দায়ের করেন কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমান। শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্টকে আগামী ১৯ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার অপর আসামিরা হলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মণ্ডল, নড়াইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মো. তবিবুর রহমান, লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার। মামলার নথি থেকে জানা যায়, বাদী লোহাগড়া উপজেলার বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ-পশ্চিম পাশের একখণ্ড জমি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ইজারা নেন। পরবর্তীতে ইজারার শর্ত অনুযায়ী তিনি ওই জায়গায় অফিস ভবন নির্মাণ কাজ শুরু করেন। গত ৩০ জুলাই সকালে পূর্ব আসামিরা অজ্ঞাত পরিচয় ৩০/৪০ জন শ্রমিক দিয়ে অবৈধভাবে কুঠার, সাবল, কোদাল ও হাতুড়িসহ বিভিন্ন যন্ত্র নিয়ে বাদীর নির্মাণাধীন পাকা স্থাপনা ভেঙ্গে ফেলে। এতে বাদীর আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২২ ঘ.