২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য এলএলবি শেষ পর্বের পরীক্ষার তারিখ পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 11:47 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য এলএলবি শেষ পর্বের পরীক্ষার তারিখ পিছিয়েছে। আগামী ১৩ অগাস্টের পরীক্ষাগুলো ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে আরো বলা হয়, অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৭১৬ ঘ.