সিলেট, অগাস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন সেট চুরির বিচার চাইতে গিয়ে সিলেটের বিশ্বনাথে এক কিশোর খুন হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার বন্ধুয়া গ্রামে এ হত্যাকাণ্ড হয়। নিহত তাজ উদ্দিন (১৬) বন্ধুয়া গ্রামের তজমুল আলীর ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে বিশ্বনাথ থানার ওসি আশেক সুজা মামুন জানান, কয়েকদিন আগে তাজ উদ্দিনের একটি মোবাইল ফোন সেট চুরি হয়। একই গ্রামের নূরুল ইসলাম সেটটি চুরি করেছে বলে তাজ উদ্দিন স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়ার কাছে বিচার দেয়।
দুপুর ২টায় নূরুল ইসলাম ৩/৪ জন সঙ্গী নিয়ে তাজ উদ্দিনকে তার বাড়ির পাশে ছুরিকাঘাত করে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বিকাল ৪টায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৬ ঘ.
bdnews24