২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজযাত্রী পরিবহনে থার্ড ক্যারিয়ার বাছাই চূড়ান্ত মঙ্গলবার

হজযাত্রী পরিবহনে বিমান ও সৌদি এয়ারলাইন্স'র বাইরে তৃতীয় সংস্থার (থার্ড ক্যারিয়ার) সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সরকার। এবারই প্রথম এ হাজী পরিবহনের জটিলতা ও হয়রানি দূর করতে সরকার এ উদ্যোগ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 07:32 PM

Updated : 25 Aug 2022, 06:24 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজযাত্রী পরিবহনে বিমান ও সৌদি এয়ারলাইন্স'র বাইরে তৃতীয় সংস্থার (থার্ড ক্যারিয়ার) সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সরকার। এবারই প্রথম এ হাজী পরিবহনের জটিলতা ও হয়রানি দূর করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। আগামী মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে তৃতীয় সংস্থা বাছাই চূড়ান্ত করা হবে। এরপরই ওই সংস্থা বা একাধিক সংস্থার সঙ্গে এ ধরনের একটি চুক্তি করা হতে পারে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন সচিব শফিক আলম মেহেদী। এতদিন পর্যন্ত বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইনস যৌথভাবে বাংলাদেশি হজযাত্রীদের পরিবহন করতো। থার্ড ক্যারিয়ার চূড়ান্ত করতে রোববার বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ে এক সভায় অনুষ্ঠিত হয়। এতে বেশ কয়েকটি দেশি-বিদেশি এয়ারলাইন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বিমান কর্তৃপক্ষ বিভিন্ন এয়ারলাইন্সের কাছে হাজযাত্রী পরিবহনের শর্তগুলো তুলে ধরেন। এয়ারলাইন্সের প্রতিনিধিরা এসব শর্তের বিষয়ে মঙ্গলবার অনুষ্ঠেয় সভায় তাদের চূড়ান্ত মতামত জানাবেন বলে জানান। বিমান সচিব শফিক আলম মেহেদী সাংবাদিকদের বলেন, সভায় যাত্রী ধারণ ক্ষমতা ও বিভিন্ন শর্ত নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত নিয়ে আমাদের জানাবেন। আগামী মঙ্গলবারের সভায় সবকিছু চূড়ান্ত করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জিএম কাদেরের সভাপতিত্বে সভায় ধর্ম সচিব কাজী হাবিবুল আউয়াল, বিমান সচিব শফিক আলম মেহেদী, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মাহমুদ হোসাইন ও বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকীউল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২৩৫৬ ঘ.