২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষে আহত ৮০

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৮০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 05:26 PM

Updated : 25 Aug 2022, 06:24 PM

সুনামগঞ্জ, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৮০ জন আহত হয়েছে। রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার পাটলী ইউনিয়নের কচুরকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের ভর্তি করা হয়েছে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে আহতদের পরিচয় জানা যায়নি। জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, কচুরকান্দি গ্রামের ছুরত আলী ও ছালিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে রোববার রাতে দুপক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবারো সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে এসআই সিরাজ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২৪ ঘ.