২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট ও বরিশালে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয়

সঞ্চালন লাইনে যান্ত্রিক ত্র"টি ও ট্রান্সফরমার বিকল হয়ে সিলেট ও বরিশালে বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 05:20 PM

Updated : 25 Aug 2022, 06:24 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সঞ্চালন লাইনে যান্ত্রিক ত্র"টি ও ট্রান্সফরমার বিকল হয়ে সিলেট ও বরিশালে বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়েছে। রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সিলেট নগরীসহ অন্তত ৪০টি এলাকায় বিদ্যুৎ ছিলো না। বরিশাল নগরীসহ ওই অঞ্চলের ১৩টি এলাকায় সন্ধ্যা ৭টা থেকে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় ঘটে। রাত সাড়ে ১০টার দিকে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হলেও অধিকাংশ এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছেন, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কমপক্ষে রাত সাড়ে ১১টা বেজে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: সিলেট: সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রধান প্রকৌশলী শাহীনুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় সঞ্চালন লাইনের একটি জাম্পার খুড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সন্ধ্যায় ৬টার দিকে এ ঘটনায় সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন নগরীর পূর্ব জিন্দাবাজার, জেল রোড, সোবহানী ঘাট, কালীঘাট, বারুদখানা, শাহী ঈদগাহ, কুমারপাড়া, নয়া সড়কসহ অন্তত ৪০ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। ত্র"টি সারানোর পর রাত ১০টা ৪০ মিনিটে বিদ্যুৎ সরবরাহ আবার স্বাভাবিক হয় বলে তিনি জানান। বরিশাল: বরিশাল পিডিবির উপবিভাগীয় প্রকৌশলী শাহগীর হোসেন জানান, বরিশাল উপকেন্দ্রের দুটি ট্রান্সফরমার বিকল হওয়ায় সন্ধ্যা ৭টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে বরিশাল নগরীর একটি অংশসহ সদর, বাবুগঞ্জ, মুলাদী ও হিজলা উপজেলা রাত সাড়ে ১০টা পর্যন্ত বিদ্যুৎবিহীন ছিলো। এখনো পর্যন্ত বরিশাল নগরীর বাকি অংশ, জেলার মেহেন্দীগঞ্জ, বানারীপাড়া, বাকেরগঞ্জ, ঝালকাঠি সদর, নলসিটি, কাউখালী, রাজাপুর ও পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। প্রকৌশলী শাহগীর জানান, ট্রান্সফরমার সারানো হচ্ছে। রাত সাড়ে ১১ টার মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১৫ ঘ.