ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও রেল ক্রসিংয়ে শনিবার সকালে ট্রেনের নিচে চাপা পড়ে একটি প্রাইভেট কার।
এতে কোন প্রাণহানি ঘটেনি।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসলাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১০টার দিকে রেলক্রসিংয়ে প্রাইভেট কারটি ট্রেনের নীচে চলে যায়। এ ঘটনায় প্রাইভেট কারের চালক সামান্য আহত হয়েছে। তার নাম জানা যায়নি। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।"
জিআরপি থানার ওসি আলী হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনা সম্পর্কে পরিস্কার কিছু জানা যায়নি। উদ্ধার কাজ শুরু হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএন/কেএমএস/১১০৪ ঘ.
bdnews24