২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিংটোন হিসাবে জাতীয় সঙ্গীতের ব্যবহার অবৈধ ঘোষণা

মোবাইল ফোনে রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে জাতীয় সঙ্গীতের বাণিজ্যিক ব্যবহারকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 09:42 AM

Updated : 25 Aug 2022, 05:37 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোনে রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে জাতীয় সঙ্গীতের বাণিজ্যিক ব্যবহারকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। সেইসঙ্গে মোবাইল ফোন অপারেটর- গ্রামীণফোন, বাংলালিংক ও রবিকে ৫০ লাখ টাকা করে জরিমানা করেছে আদালত। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও কিডনি রিসার্চ সেন্টারসহ তিনটি প্রতিষ্ঠানকে এই অর্থ অনুদান হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ফারাহ মাহ্বুবের বেঞ্চ সুপ্রিম কোর্টের আইনজীবী কালিপদ মৃধার দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেয়। ২০০৬ সালে জাতীয় সঙ্গীতকে রিংটোন, ওয়েলকাম টিউন ব্যবহারের বৈধতা চ্যালেঞ্জ করে কালিপদ মৃধা এ রিট আবেদনটি দায়ের করেন। তার পক্ষে আবেদনটির উপর চূড়ান্ত শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ। সরকারপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার খুরশিদ আলম সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেবি/এইচএ/১৫৪৯ ঘ.