২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে রেল চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে রেল চলাচল বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 07:23 AM

Updated : 25 Aug 2022, 05:38 PM

ব্রাক্ষণবাড়িয়া, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে রেল চলাচল বন্ধ রয়েছে। পুলিশ জানিয়েছে, একটি ফুটবল খেলার মাঠ দখলকে কেন্দ্র করে সকাল ৭টার দিকে শুরু হওয়া এ সংঘাত এখনো থামেনি। এতে ইতিমধ্যেই পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। সদর থানার ওসি হামিদুল ইসলাম দুপুর ১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাঁনপুর গ্রামের ফুটবল খেলার মাঠ দখল করা নিয়ে উপজেলার পাঘাচং ও চাঁনপুর গ্রামের কয়েক হাজার বাসিন্দার মধ্যে পাঘাচং রেলস্টেশন ও এর আশপাশের এলাকায় এখনো থেমে থেমে সংঘাত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। রেল চলাচল শুরু হয়নি। তিনি বলেন, সংঘর্ষে এ পর্যন্ত কয়েকজন পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সঞ্চয় সরকার জানান, সংঘর্ষ থামাতে শতাধিক ফাঁকা গুলি ছোড়া হয়েছে। নিক্ষেপ করা হয়েছে কাঁদানে গ্যাসের ২০০ রাউন্ড সেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিএইচ/এজে/১৩১৯ ঘ.