তেহরান, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরানের পশ্চিমাঞ্চলীয় হামাদান শহরে বুধবার প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের গাড়িবহরে হামলা হয়েছে। তবে বেঁচে গেছেন আহমাদিনেজাদ। (আরো তথ্যসহ-১)
প্রেসিডেন্টের কার্যালয়ের এক সূত্র একথা জানিয়েছে।
সূত্র জানায়, হামাদান শহরে ঘরে তৈরি একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটেছে। তবে এতে প্রেসিডেন্টের কোনো ক্ষতি হয়নি।
আহমাদিনেজাদ হামাদান শহরের বিমানবন্দর থেকে একটি স্থানীয় ফুটবল স্টেডিয়ামে ভাষণ দিতে যাচ্ছিলেন। এ সময় তার গাড়িবহরে হামলা হয়।
এতে কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়ের ওই সূত্র।
হামলার কারণে আহমাদিনেজাদের ভাষণ বাধাগ্রস্ত হয়নি। তিনি ভাষণ দিয়েছেন এবং রাষ্ট্রীয় টেলিভিশনে তা সরাসরি স
bdnews24