ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিন্ডিকেটের আগামী বৈঠকেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেবে।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
তিনি বলেন, "চলতি মাসে সিন্ডিকেটের যে বৈঠক হবে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"
১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যায়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ধর্মঘটে নেতৃত্ব দেওয়ার কারণে তৎকালীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বঙ্গবন্ধুসহ ২৭ জন ছাত্রনেতাকে বহিষ্কার করে।
ওই সময় শেখ মুজিব ঢাকা বিশ্ববিদ্যায়ের আইন অনুষদের ছাত্র ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/পিসি/ডিডি/০০০০ ঘ.
bdnews24