সিলেট, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট সীমান্তে অপদখলীয় ভূমি নিয়ে বিদ্যমান বিরোধ নিরসনে কূটনেতিক উদ্যোগ দরকার বলে মনে করেন বিডিআর কর্মকর্তারা।
সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট সীমান্ত এলাকায় ভূমিবিরোধ নিয়ে মঙ্গলবার বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক হয়েছে।
তবে এ ব্যাপারে দুপক্ষের মধ্যে ঐক্যমত হয়নি বলে জানিয়েছেন বিডিআর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল খায়রুল কাদির।
বৈঠক থেকে ফিরে এসে ২১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক খায়রুল কাদির সাংবাদিকদের বলেন, জৈন্তাপুর ও গোয়াইনঘাট সীমান্তে অপদখলীয় ভূমি নিয়ে যে বিরোধ চলছে তা রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সমাধান করতে হবে।
তিনি বলেন, বৈঠকে উভয়পক্ষ নিজ নিজ সীমান্ত এলাকায় শান্তিপুর্ণ সহাবস্থান বজায় রাখতে সম্মত হয়েছে।
খায়রুল কাদির বলেন, সীমান্ত সমস্যা নিয়ে বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক করে কোনো সমাধানে আসা যাবে না। বিষয়টি উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত তামাবিল সীমান্তের ভারতীয় ভূ-খণ্ডে এ বৈঠক হয়।
বৈঠকে বিডিআরের পক্ষে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল খায়রুল কাদির। বিএসএফ'র পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ-১ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল শেখর গুপ্ত।
স
bdnews24