২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

নরসিংদীতে টেম্পু ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রোববার মধ্য রাতে একই পরিবারের চারজনসহ নিহত হয়েছেন পাঁচজন। আহত হয়েছেন আরো নয় জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 10:21 AM

Updated : 25 Aug 2022, 05:25 PM

নরসিংদী, আগষ্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে টেম্পু ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রোববার মধ্য রাতে একই পরিবারের চারজনসহ নিহত হয়েছেন পাঁচজন। আহত হয়েছেন আরো নয় জন। পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে শিবপুর উপজেলার জামতলায় এ দুর্ঘটনা ঘটে। শিবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী থেকে শিবপুর উপজেলার কুমারটেকগামী একটি টেম্পু জামতলায় এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি বালি ভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের বেদন মিয়া (৪৬), তার স্ত্রী জোহরা (৩৫), মেয়ে সাদিয়া (দেড় বছর) এবং বেদন মিয়ার বাবা রাজু মিয়া (৬০) নিহত হন। এরা সবাই টেম্পুর যাত্রী ছিলেন। তাদের বাড়ি কুমারটেক গ্রামে। এদের মধ্যে মুমুর্ষ অবস্থায় টেম্পুর আরেক যাত্রী সিরাজউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার বাড়িও কুমারটেক গ্রামে। আহত হয়েছেন টেম্পুর অপর যাত্রী জুয়েল (২০), আলিম (১৮), সিনথিয়া (২২), সিফাত (২৫), শিউলী (২৫), সামসুউদ্দিন (৪৫), নুরুউদ্দিন (১৮), জনি (১৫), জুলেখা (১৮)। তাদেরকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শিবপুর থানায় মামলা হয়েছে বলে জানান এসআই মনিরুজ্জামান। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৬১৯ ঘ.