২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার অভিযোগে জামালপুরে গ্রেপ্তার ২

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 09:08 AM

Updated : 25 Aug 2022, 05:26 PM

জামালপুর, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- জজ মিয়া (৩৫) ও দুলাল মিয়া (৪০)। জামালপুরের ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সদরুল হাসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইসলামপুর থানায় আটক একটি ভটভটি ছাড়িয়ে নিতে স্বরাষ্ট্র্র মন্ত্রীর এপিএস মোশারফ হোসেন পরিচয়ে মোবাইল টেলিফোনে ফোন করার পর জজ ও দুলাল রোববার রাতে থানায় আসে। সদরুল হাসান খান জানান, বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য থানা থেকে স্বরাস্ট্রমন্ত্রীর এপিএস-এর সাথে যোগাযোগ করা হয়। এপিএসের সাথে কথা বলে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর জজ ও দুলালকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি জামালপুরের বকশিগঞ্জ উপজেলায়। তাদের বিরুদ্ধে ইসলামপুর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪৪৬ ঘ.