২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে শিবিরের ৩ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ছাত্রশিবিরের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 01:56 PM

Updated : 25 Aug 2022, 05:20 PM

কিশোরগঞ্জ, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ছাত্রশিবিরের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের সাটিয়াদি মসজিদে গোপন বৈঠক করার সময় দুজন এবং রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলা শিবিরের সাহিত্য সম্পাদক উমর ফারুক (২৫), পাটুয়াভাঙ্গা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রবিকুল ইসলাম (২০) ও পাকুন্দিয়া দক্ষিণ শাখার সভাপতি এরশাদ উল্লাহ (২৩)। পাকুন্দিয়া থানার ওসি আমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই তিনজনের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মামলা করার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৮ ঘ.