ঢাকা, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরীর বিদেশ যাওয়া-আসায় বাধা না দিতে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি সাবেক এই পররাষ্ট্র সচিবকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না-আগামী চার সপ্তাহের মধ্যে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার কারণ জানাতে বলা হয়েছে।
মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল হকের বেঞ্চ শমসের মবিন চৌধুরীর দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার এই আদেশ দেওয়া হয়।
রিট আবেদনে বলা হয়, গত ২৯ জুলাই শমসের মবিন চৌধুরী নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বাধা দেওয়া হয়।
তার পক্ষে রিট আবেদনটি পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেবি/এসএএ/এইচএ/১৮৩৪ঘ.
bdnews24