২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু

প্রায় ১৪ ঘণ্টা পর রোববার সকাল ১০টা থেকে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 04:50 AM

Updated : 25 Aug 2022, 05:22 PM

ফেনী, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ১৪ ঘণ্টা পর রোববার সকাল ১০টা থেকে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। ফেনীর ফাজিলপুরে শনিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হলে ঢাকা-চট্টগ্রম ও সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ফেনীসহ বিভিন্ন স্টেশনে উর্মি গোধুলী, মেঘনা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, সাগরিকা এক্সপ্রেস, কর্ণফুলী এক্সপ্রেস ও কয়েকটি লোকলসহ অন্তত ১০টি ট্রেন আটকা পড়ে। ফেনী স্টেশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. মতিউর রহমান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বগিগুলো উদ্ধারের পর সুবর্ণ এক্সপ্রেস ও পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। তিনি আরো জানান, শনিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম থেকে একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক খলিলুর রহমান ও আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে একটি দল উদ্ধার কাজ তদারক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৪৭ ঘ.