২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘাত

ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাখ্যান এবং ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় বিক্ষোভ করছে তৈরি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 05:56 AM

Updated : 25 Aug 2022, 05:17 PM

সাভার, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাখ্যান এবং ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় বিক্ষোভ করছে তৈরি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক। বিক্ষোভের এক পর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘাত বেধেছে। কয়েক দফা সংঘর্ষে ইতিমধ্যে শতাধিক শ্রমিক আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার বেলা ১১টার দিকে বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে জামগড়ার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আসে কয়েকটি কারখানার শ্রমিক। তখন পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধেছে। এ ঘটনায় মহাসড়কের পাশে জামগড়া এলাকার সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ। একই দাবিতে শুক্রবার রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। অব্যাহত আন্দোলনের প্রেক্ষাপটে গত সোমবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণ করে নিুতম মজুরি বোর্ড। এরপর বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা করেন। এতে শ্রমিকদের তিন হাজার টাকা ন্যূনতম মজুরি ধরা হয়েছে। শিক্ষনবিশ শ্রমিকরা পাবেন আড়াই হাজার টাকা। মজুরি কাঠামো ঘোষণা করে শ্রমমন্ত্রী জানান, আইনি প্রক্রিয়া শেষে আগামী ১ নভেম্বর থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে। সংবাদ সম্মেলনে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ'র সভাপতি উপস্থিত ছিলেন। তারা ১ নভেম্বর থেকে নতুন এ মজুরি কাঠামো বাস্তবায়নের প্রতিশ্র"তি দেন। শ্রমিক প্রতিনিধিরাও ঘোষিত এ মজুরি কাঠামো মেনে নেওয়ার ঘোষণা দেন। তবে ঘোষণার পর নতুন মজুরি কাঠামো প্রত্যাখান করে তিনটি শ্রমিক সংগঠন কাঠামো পুনর্বিবেচনার দাবি জানায়। সংগঠন তিনটি হচ্ছে