২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫০

মাগুরার মহম্মদপুর উপজেলায় ক্ষমাতসীন আওয়ামী লীগ ও বিরোধী বিএনপি সমর্থক দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 02:19 PM

Updated : 25 Aug 2022, 05:12 PM

মাগুরা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরার মহম্মদপুর উপজেলায় ক্ষমাতসীন আওয়ামী লীগ ও বিরোধী বিএনপি সমর্থক দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার বিনোদপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। আহতদের মধ্যে ২৬ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ার হোসেন, নায়েব মোল্লাসহ কয়েকজন গ্রামবাসী সাংবাদিকদের জানান, এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিনোদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম শাবু ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য জিল্লুর সমর্থকদের মধ্যে বিরোধ চলছিলো। এর মধ্যে স্থানীয় মাঠে ডাঙ্গাপাড়া ও মোল্লাপাড়ার মধ্যে ফুটবল খেলা নিয়ে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। এর জের ধরে বুধবার শাবু সমর্থকরা জিল্লু গ্র"পের হাবিবুর রহমানকে মারধর করে। এ নিয়ে শুক্রবার বিকালে বাগবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। প্রায় দুই ঘণ্টার সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে মনোয়ার বিশ্বাস (৪০), ওমর আলী (৩৫), সুমন (২৩), আনোয়ার (৪৫), রজব আলী (৪৯), সালেক শেখ (৫০), আবুল কালাম (২৫), ইসলাম (৩৫), মোস্তাফা (২০), গণি শেখ (৬০), আশরাফ (৩২), আবু কালাম (৫০), জাহাঙ্গীর (২৫), রসুল (৩০), ওসমান (১৩), শাপলা (২৫), আহম্মদ (৩৫), মোহাম্মদ মোল্লা (৪০), নায়েব মোল্লা (৪০), নূর ইসলাম (৪২), আজিম মোল্লা (৬০), মাজহারুল (৩৫), আমজাদ হোসেন (৪৫), মুন্নু মোল্লা (৪৫), জিয়া (৩০) ও চুন্নুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। মহম্মদপুর থানার ওসি শামসুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৭ ঘ.