২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় আওয়ামী লীগের বর্ধিত সভায় হট্টগোল

যুদ্ধাপরাধীদের বিচার এবং মৌলবাদীদের রাজনীতি বন্ধের দাবি জানানো হয়েছে খুলনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 12:24 PM

Updated : 25 Aug 2022, 05:13 PM

খুলনা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার এবং মৌলবাদীদের রাজনীতি বন্ধের দাবি জানানো হয়েছে খুলনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায়। শুক্রবার খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এই সভায় দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ, ক্ষোভ হতাশা প্রকাশ করা হয় এবং এক পর্যায়ে হট্টগোল বেঁধে যায়। সভা শুরু হয় সকাল ১০টায়। জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ গ্র"প এবং সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশীদি সুজা গ্র"পের মধ্যে দফায় দফায় তর্কাতর্কি হয়। সভায় তৃণমূল নেতা-কর্মীরা অভিযোগ করেন, দল ক্ষমতাসীন হলেও ত্যাগী নেতা-কর্মীদের কোনো মূল্যায়ন হয়নি। শীর্ষ নেতারা যে যার আখের গোছাতে ব্যস্ত। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বর্ধিত সভা আয়োজনের জন্য স