২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের উন্নয়নে আমরা প্রস্তুত: নানক

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সিলেটের সার্বিক উন্নয়ন ও মানুষের ভাগ্যোন্নয়নে মতাদর্শের পার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 12:07 PM

Updated : 25 Aug 2022, 05:13 PM

সিলেট, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সিলেটের সার্বিক উন্নয়ন ও মানুষের ভাগ্যোন্নয়নে মতাদর্শের পার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "সিলেটের সার্বিক উন্নয়নের জন্য আমাদের মন্ত্রণালয় সিলেটবাসীর পাশে রয়েছে। সিলেটের সার্বিক উন্নয়নের জন্য আমরা সদা প্রস্তুত।" শুক্রবার সকাল ১০টায় সিলেট সিটি কর্পোরেশনের সভা কক্ষে মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে কর্পোরেশনের উন্নয়ন সংক্রান্ত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, "উন্নয়নের জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ চেষ্টা।" মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য মতাদর্শের পার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।" সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও মাহমুদ-উস-সামাদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীম, সিলেটের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান ও বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালিক মায়ন। বক্তব্য রাখেন কাউন্সিলর অ্যাডভোকেট সালেহ আহমদ, আজাদুর রহমান আজাদ, মো. শাহজাহান ও শাহানারা বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮০৫ ঘ.