২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বোমা মেরে হত্যা

মেহেরপুরের গাংনী উপজেলায় বোমা মেরে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর আগে দুর্বৃত্তরা তার দু'চোখ উপড়ে নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 11:37 AM

Updated : 25 Aug 2022, 05:13 PM

মেহেরপুর, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুরের গাংনী উপজেলায় বোমা মেরে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর আগে দুর্বৃত্তরা তার দু'চোখ উপড়ে নেয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপালনগর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। শুক্রবার সকালে গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম- আব্দুল বারী (৪০)। গাংনী থানার ওসি'র দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দীন সাংবাদিকদের জানান, সকালে গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এসআই জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গোপালনগর গ্রামের শফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরকীয়া প্রেমের জের ধরে এই হত্যা কাণ্ড ঘটেছে বলে পুলিশের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৫ ঘ.