২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে দুর্ঘটনায় একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকায় শুক্রবার সকালে ট্রাকের ধাক্কায় একজন সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 08:12 AM

Updated : 25 Aug 2022, 05:14 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকায় শুক্রবার সকালে ট্রাকের ধাক্কায় একজন সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ভানু রবি দাস (৪৫) সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার গ্রামের লালু সুন্দর রবি দাসের ছেলে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টার দিকে ভানু রবি সাইকেলে চাঁপাইনবাবগঞ্জ-নাচোল সড়ক অতিক্রম করার সময় নাচোলগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১৩৫৩ ঘ.