২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০তম বিসিএস: প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার

৩০তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 03:08 AM

Updated : 25 Aug 2022, 05:14 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। ইতোমধ্যে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, "এবার এক লাখ ৪৭ হাজার ৯৮৮ জন আবেদনকারী পরীক্ষায় অংশ নিচ্ছে।" ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল এবং সিলেট শহরের মোট ১১০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকায় ৬৮টি কেন্দ্র রয়েছে। বিপিএসসি গত ৯ মার্চ তিনটি ক্যাডারের ২ হাজার ৫৭২টি পদের বিপরীতে ৩০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেয়। এরপর ২৯ জুন প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। ক্যাডার তিনটির মধ্যে সাধারণ ক্যাডারে ৮৩১টি, প্রফেশনাল ক্যাডার ১৬৮৫টি এবং বিষয়ভিত্তিক ক্যাডারে ৫৬টি পদ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসএএ/১৯৩৪ঘ.