সিলেট, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটি হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত।
একইসঙ্গে দণ্ডিতদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাজির আহমদ বৃহস্পতিবার এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- গোয়াইনঘাট উপজেলার বগাইয়া গ্রামের জমসেদ মিয়া, আলী আযম, নূরুল ইসলাম, সুলতান আহমদ ও ইমাম হোসেন।
এদের মধ্যে প্রথম তিনজন নিহতের সৎ ভাই।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৩ সালের ২১ ফেব্র"য়ারি রাত ৮টায় বগাইয়া গ্রামের হুমায়ুন আহমদ (৪২) বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকাল ৮টায় তার বাড়ির পাশের জমি থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
ওইদিনই নিহতের শ্বশুর আব্দুল কাদির বাদি হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সম্পত্তির লোভে তাকে খুন করা হয় বলে অভিযোগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৪৭ ঘ.
bdnews24