বরিশাল, জুলাই ২৯ (বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম) - অর্থ আত্মসাতের মামলায় মাদারীপুরের ভুরঘাটা শাখা জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপককে নয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে আত্মসাত করা অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি টাকা জমা নিতে জনতা ব্যাংক কর্তৃপক্ষকে বলা হয়েছে।
একই মামলায় এক গ্রাহককে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার বিকালে বরিশাল বিভাগীয় বিশেষ জজ কে এম জুলফিকার আলী এ রায় দেন।
দণ্ডিত সাবেক ব্যাংক কর্মকর্তা এ বি এম আলাউদ্দিন পলাতক রয়েছেন।
অপর আসামি গ্রাহক দেলোয়ার হোসেন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় ব্যাংকের অপর কর্মকর্তা আব্দুল হাকিম ঘরামী ও উত্তম কুমার দাসকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বিভাগীয় বিশেষ জজ আদালতের কর্মকর্তা মো. খলিল মামলার বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবস্থাপক এ বি এম আলাউদ্দিন, দ্বিতীয় কর্মকর্তা আব্দুল হাকিম ঘরামী, বিমোচক ক্যাশিয়ার উত্তম কুমার দাস ও গ্রাহক দেলোয়ার হোসেন পরস্পর যোগসাজসে ২০০২ সালের ৪ ডিসেম্বর থেকে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর পর্যন্ত আমানতকারীদের ২৭ লাখ ৪৮ হাজার টাকা আত
bdnews24