২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জেলার ডিসি রদবদল

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শেষ হওয়ার দুইদিনের মাথায় দুই জেলার ডিসি পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 04:22 PM

Updated : 25 Aug 2022, 05:07 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শেষ হওয়ার দুইদিনের মাথায় দুই জেলার ডিসি পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ রদবদল করা হয়। তাদের মধ্যে জয়পুরহাটের ডিসি আবু সৈয়দ মোহাম্মদ হাশিমকে সিলেটে এবং সিলেটের ডিসি সাজ্জাদুল হাসানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পদে বদলি করা হয়। খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক পদে কর্মরত উপসচিব অশোক কুমার বিশ্বাসকে জয়পুরহাটের ডিসি নিয়োগ করা হয়। গত ২৫ থেকে ২৭ জুলাই ঢাকায় মন্ত্রিপরিষদ বিভাগে তিন দিনব্যাপী ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসকদের সরকারের বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কে দিক-নির্দেশনা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২২১৯ ঘ.