২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি'র বাজেটে অগ্রাধিকার জলাবদ্ধতা নিরসন

এবারও কোন কর না বাড়িয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ২০১০-২০১১ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন নতুন মেয়র এম. মনজুর আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 02:24 PM

Updated : 25 Aug 2022, 05:08 PM

চট্টগ্রাম, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-এবারও কোন কর না বাড়িয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ২০১০-২০১১ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন নতুন মেয়র এম. মনজুর আলম। সিটি মেয়র তাঁর বাজেট বক্তব্যে জলাবদ্ধতা নিরসনকে প্রাধান্য দিয়ে মোট নয়টি উন্নয়ন প্রকল্প ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুরে সিসিসি মিলনায়তনে নগর সংস্থার ৭৪১ কোটি ৫১ লাখ ৫৩ হাজার টাকার বাজেট ঘোষণা করেন তিনি। একই সঙ্গে আগের অর্থবছরের (২০০৯-২০১০) ২৯৪ কোটি ২৮ লাখ ৮২ হাজার টাকার সংশোধিত বাজেটও পাশ করা হয়। গত অর্থ বছরে তখনকার মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ৩ হাজার ১২৭ কোটি ৫০ লাখ ৫৩ হাজার টাকার বিশালাকৃতির বাজেট ঘোষণা করে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিলেন। চলতি অর্থ বছরের বাজেটে বকেয়া কর, হালনাগাদ কর, সম্পদ থেকে অর্জিত অর্থ ও বিবিধ খাত থেকে ৫২১ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার টাকা আয় দেখানো হয়েছে। এ ছাড়া সিটি করপোরেশনের জন্য ত্রাণ সাহায্য ও অনুদান হিসেবে মোট ২১৯ কোটি ৫৪ লাখ টাকা আয় দেখানো হয়। বাজেটে হালনাগাদ ও বকেয়া কর থেকে প্রায় ৪০৩ কোটি টাকা আয় দেখানো হলেও দীর্ঘদিন ধরে সরকারি ও স্বায়ত্ত্বশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৬১ কোটি টাকা বকেয়া রয়ে গেছে। আলাপ-আলোচনার মাধ্যমে বকেয়া পাওনা আদায় করা হবে বলে জানান সিটি মেয়র। মনজুর আলম বলেন, "দৈনন্দিন পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে বেশি অর্থ ব্যয় করা হবে।" বাজেটে ৮৫ কোটি ৩৫ লাখ টাকা বকেয়া দেনা পরিশোধসহ উন্নয়ন খাতে ৩৫৯ কোটি ১৯ লক্ষ টাকা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, বিদ্যুৎ, গ্যাস বিল পরিশোধ বাবদ ১৯০ কোটি ৯৯ লক্ষ ২৫ হাজার টাকা, স্থায়ী সম্পদ রক্ষণাবেক্ষণ বাবদ ৯২ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে। বাজেট ঘোষণাকালে নগর সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর-ই-এলাহী, সচিব মো. কামরুজ্জামান, অর্থ স্ট্যান্ডিং কমিটির সভাপতি সিরাজুল ইসলামসহ ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন। মেয়র জানান, জলাবদ্ধতা নিরসনে পৃথক স্ট্যান্ডিং কমিটি গঠন ছাড়াও ৫০কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অন্যান্য প্রকল্পসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল- ৫৭ কোটি টাকা ব্যয়ে নগরীর বহদ্দার হাট থেকে কর্ণফুলী পর্যন্ত মেরিনাস বাইপাস মোড় উন্নয়ন ও সংশ্লিষ্ট খালসমূহের উন্নয়ন, ৮৭ কোটি টাকা ব্যয়ে নগরীর বিভিন্ন এলাকার অবকাঠামোগত উন্নয়ন, ৩৪৪ কোটি টাকা ব্যয়ে সড়ক স