২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটোয়ারী সীমান্তে বিডিআর-বিএসএফ বৈঠক

পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 01:31 PM

Updated : 25 Aug 2022, 05:08 PM

পঞ্চগড়, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত এই বৈঠকে চোরাচালান, নারী ও শিশু এবং মাদক পাচার প্রতিরোধ, পুশ ইন-পুশ ব্যাক ও শান্তিপূর্ণ সহবস্থানসহ সীমান্তে আইন-শৃংখলা বজায় রাখার বিষয়ে আলোচনা হয় বলে বিডিআর কর্মকর্তারা জানিয়েছেন। ঠাকুরগাঁও ২০ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুল আলম সাংবাদিকদের জানান, এটা নিয়মিত বৈঠকের অংশ। বিডিআর কর্মকর্তারা জানান, বিডিআরের ঠাকুরগাঁও ব্যাটালিয়নের আওতায় অটোয়ারীর গিরাগাঁও সীমান্তের ৪০৯ নম্বর মেইন পিলারের সাব পিলার ১ ও ২ এর মাঝামাঝি স্থানে বৈঠক হয়। বৈঠকে বিডিআরের পক্ষে ঠাকুরগাঁও ২০ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুল আলম এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের পক্ষে ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক সি আর আর লাল নেতৃত্ব দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৮ ঘ.