সাভার, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা নির্ধারণের দাবিতে বৃহস্পতিবার সাভারের আশুলিয়ায় দুটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।
কারখানা দুটি হচ্ছে জামগড়া এলাকার 'এএম ডিজাইন লিমিটেড' ও নিশ্চিন্তপুর এলাকার 'নিউ এজ লিমিটেড'।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টা থেকে এএম ডিজাইন লিমিটেডের ১৮শ' ও নিউ এজ লিমিটেড কারখানার প্রায় দুই হাজার শ্রমিক ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে কর্মবিরতি পালন করছেন।
তিনি জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছে।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানা দুটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে বলেও জানান ওসি সিরাজুল।
প্রসঙ্গত, অব্যাহত আন্দোলনের প্রেক্ষাপটে স
bdnews24