২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসচাপায় বৃদ্ধ নিহত

গাজীপুর সদর উপজেলার দক্ষিণ সালনায় বাসচাপায় এক বৃদ্ধ মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 05:25 AM

Updated : 25 Aug 2022, 05:10 PM

গাজীপুর, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার দক্ষিণ সালনায় বাসচাপায় এক বৃদ্ধ মারা গেছেন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ সালনার ঢাকা-ময়মনসিংহ মহসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহাদ আলী (৬৯) গাজীপুরের কাপাসিয়া থানার গাওরার গ্রামের প্রয়াত সৈয়দ আলীর ছেলে। নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাপাসিয়ার গাওরা থেকে সাহাদ আলী ও তার বড় ভাই আব্দুর রশীদ দক্ষিণ সালনায় অ্যাসিসট্যান্ট ফর ব্লাইন্ড চিলড্রেন কমপ্লেক্সে (এবিসি) চোখের চিকিৎসা নিতে এসেছিলেন। তিনি বলেন, এবিসিতে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলে সাহাদ আলী মারা যান। এ সময় তার ভাই রশিদ একটু দূরে থাকায় দুর্ঘটনা থেকে বেঁচে যান। স্বজনদের আবেদনে ময়না তদন্ত