চট্টগ্রাম, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভোগ্যপণ্যের মজুদ ঠেকাতে তিন দফা প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রি।
এ ব্যাপারে সরকারের উর্ধতন মহলের হস্তক্ষেপ চেয়ে বুধবার অর্থমন্ত্রীর কাছে একটি ফ্যাক্সবার্তা পাঠিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি সাংসদ এম এ লতিফ।
চেম্বারের তিনটি প্রস্তাব হলো- ভোগ্যপণ্যসহ শিল্প কারাখানার কাঁচামাল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে এর পরিমাণ ও মূল্যের বিবরণ, সরবরাহ আদেশ (ডিও) ব্যবসা নিয়ন্ত্রণে আমদানিকৃত পণ্য ও বিক্রি পরবর্তী ব্যবসায়ীদের মজুদের পরিসংখ্যান অর্থমন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া এবং চিনির কাঁচামাল আমদানির ক্ষেত্রে পরিশোধন মিলগুলোকে নজরদারির মধ্যে রাখা।
এই ফ্যাক্সবার্তা অর্থমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা (অর্থ বিষয়ক), জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছেও পাঠানো হয়েছে বলে চট্টগ্রাম চেম্বার সচিব ওসমান গণি চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ফ্যাক্সবার্তায় চেম্বার সভাপতি বলেন, কিছু অসাধু আমদানিকারক প্রতি বছর রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে নিম্ন আয়ের মানুষজনের জীবন দুর্বিষহ করে সম্পদের পাহাড় গড়ে তুলছে।
বিভিন্ন সময় সভা, পর্যবেক্ষণ কমিটিসহ নানা উদ্যোগ নিয়েও তাদের বিরত রাখা যাচ্ছে না। বরং তারা মর্জিমাফিক বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24