২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়ার মৃত্যুতে রাষ্ট্রপতি ও স্পিকারের শোক

আবদুল মান্নান ভূঁইয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 02:49 PM

Updated : 25 Aug 2022, 05:04 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবদুল মান্নান ভূঁইয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। বুধবার এক শোকবার্তায় তিনি প্রয়াত এই রাজনীতিকের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মান্নান ভূইয়ার মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ ও ডেপুটি স্পিকার শওকত আলী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় স্পিকার বলেন, "মান্নান ভূঁইয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। সংসদীয় গণতন্ত্রের বিকাশে তার অবদান দেশবাসী আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।'' অপর এক শোকবার্তায় ডাক ও টেলিয়োগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু প্রয়াত এই রাজনৈতিক নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন একজন আদর্শবান রাজনীতিবিদ। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে, তা পুরণ হবার নয়। তিনি প্রয়াতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এ ছাড়া মান্নান ভূঁইয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৪৪ ঘ.