২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাল্লায় কাল অর্ধদিবস হরতাল আহ্বান

সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনী মোহন দাসের (৫০) ওপর হামলার প্রতিবাদে বুধবার অর্ধদিবস হরতাল ডেকেছে স্থানীয় আওয়ামী লীগের একাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 04:54 PM

Updated : 25 Aug 2022, 05:00 PM

সুনামগঞ্জ, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনী মোহন দাসের (৫০) ওপর হামলার প্রতিবাদে বুধবার অর্ধদিবস হরতাল ডেকেছে স্থানীয় আওয়ামী লীগের একাংশ। মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় জেলা শহরের মল্লিককপুর এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন অবনী মোহন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমদাদ রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাল্লা উপজেলা আওয়ামী লীগের একাংশ কাল সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত হরতাল কর্মসূচি ঘোষণা করেছে। সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সদর সার্কেল) গৌতম সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃৃত্তরা লোহার রড দিয়ে তাকে প্রচণ্ড মারধর করে। অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৪৮ ঘ.