ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শব-ই-বরাত উপলক্ষে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ও এর বিভিন্ন কার্যালয় আগামী ২৮ জুলাই (বুধবার) বন্ধ থাকবে।
সোমবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শব-ই-বরাত উপলক্ষ্যে আগামী ২৮ জুলাই আমেরিকান দূতাবাস, দূতাবাসের কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেকশন বন্ধ থাকবে।
তবে এতে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ২৮ জুলাই জরুরি সেবা দেওয়া হবে। এজন্য ৮৮৫-৫৫০০ নম্বরে ফোন করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এজে/১৪০২ ঘ.
bdnews24