ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্বৃত্তের হামলায় আহত রাজধানীর পূর্ব শেওড়াপাড়া ইউনিট যুবলীগ সভাপতি গিয়াসউদ্দিন (২৫) মারা গেছেন।
বোরবার দুপুর ১২টায় হাতিরপুলে ব্রাইটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাহবুব নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কাফরুল থানার ওসি মো. আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেক বলেন, দুর্বৃত্তদের চাওয়া চাঁদা না দেওয়ায় গত ২৩ জুলাই এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান নোয়াখালী হোটেল এন্ড রেস্টুরেন্টে তার উপর হামলা চালানো হয়।
তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ব্রাইটন হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা মো. মোবারক হোসেন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে কাফরুল ১৪ নম্বর ইউনিট যুবলীগ সভাপতি এইচ এম মাহবুবুর রহমান বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/ডিডি/২২৩৭ ঘ.
bdnews24