২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানি লন্ডারিং প্রতিরোধ আইন কেন অবৈধ নয়: হাইকোর্ট

মানি লন্ডারিং প্রতিরোধ আইন কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে সরকার ও দুর্নীতি দমন কমিশনের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 03:25 PM

Updated : 25 Aug 2022, 04:50 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানি লন্ডারিং প্রতিরোধ আইন কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে সরকার ও দুর্নীতি দমন কমিশনের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের বেঞ্চ অ্যাডভোকেট জহিরুল ইসলামের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। রিট আবেদনটি পরিচালনা করেন ব্যারিস্টার ফখরুল ইসলাম। আবেদনে বলা হয়, গত বছরের ২৪ ফেব্র"য়ারি মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি পাস হয়। কিন্তু ২০০৮ সালের ১৫ এপ্রিল থেকে আইনটিকে কার্যকারিতা দেওয়া হয়। সংবিধানের ৩৫ (২) অনুচ্ছেদ অনুযায়ী কোনো আইনকে ভূতাপেক্ষ কার্যকারিতা দেওয়া যায় না। যে সময়ের অপরাধ সে সময়ের বিদ্যমান আইনেই বিচার হতে হবে বলে ওই রিট আবেদনে বলা হয়। আবেদনে আরো বলা হয়, আইনটি সংসদে অর্থ বিল আকারে উত্থাপন করা হয়। আইন আকারে উপস্থাপন করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেবি/এইচএ/২১০০ ঘ.