২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া ঘাটে পদ্মায় পড়ে গৃহবধূ নিখোঁজ

মাওয়া লঞ্চঘাটে পদ্মা নদীতে পড়ে শনিবার রাতে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 12:51 PM

Updated : 25 Aug 2022, 04:52 PM

মুন্সীগঞ্জ, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া লঞ্চঘাটে পদ্মা নদীতে পড়ে শনিবার রাতে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। মরিয়ম বেগম (৩৫) নামের ওই গৃহবধূ স্বামীর সঙ্গে এমএল সাথী লঞ্চে মাদারীপুর কাওরাকান্দি থেকে মাওয়া আসেন। তারা শরিয়তপুরের পালং উপজেলার মনখোলার গ্রামের বাড়ি থেকে ঢাকা ফিরছিলেন। মরিয়মের স্বামী আব্দুর রাজ্জাক ওরফে নিজাম অভিযোগ করেন, রাত ৯টার দিকে লঞ্চ থেকে নামার সময় কর্মচারিদের টানাটানিতে তার হাত থেকে ছুটে মরিয়ম পদ্মায় পড়ে যান। ঘাটে অন্ধকার থাকায় তাৎক্ষণিকভাবে লোকজন নদীতে ঝাঁপিয়ে পড়েও তাকে উদ্ধার করতে পারেনি। ঘাটের অব্যবস্থাপনার কারণে মরিয়ম পানিতে পড়েন বলে তিনি অভিযোগ করেন। রোববার লৌহজং থানার ওসি হেলাল উদ্দিন বলেন, নিখোঁজ গৃহবধূর সন্ধান এখনো মেলেনি। লৌহজংয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, উদ্ধারের ব্যাপারে প্রশাসন সহায়তা দেবে। এর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৮৪৯ ঘ.