২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজার ও হবিগঞ্জ ছাত্রদল কমিটি বিলুপ্ত

জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা কমিটি শনিবার রাতে বিলুপ্ত করেছে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2010, 07:11 PM

Updated : 25 Aug 2022, 04:30 PM

মৌলভীবাজার, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা কমিটি শনিবার রাতে বিলুপ্ত করেছে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। কেন্দ্রীয় সংসদের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলীম শনিবার রাতে এটি অনুমোদন করেন। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি শনিবার (২৪ জুলাই) থেকে বাতিল বলে গণ্য হবে। শিগরিই এই দুই জেলায় নতুন কমিটি গঠন করা হবে। ২০০৩ সালের ৮ মে কাউন্সিলের মাধ্যমে মিজানুর রহমানকে সভাপতি ও সৈয়দ সাকেরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ৮১ সদস্যের মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়। মৌলভীবাজার জেলা ছাত্রদলের সদ্য বিদায়ী সভাপতি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কমিটি বিলুপ্ত করার খবর শুনেছি। তবে বর্ধিত সভা করে কমিটি বিলুপ্ত ঘোষণা করলে ভাল হতো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০৪ ঘ.