২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পটুয়াখালী জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক কাজী ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2010, 05:14 PM

Updated : 25 Aug 2022, 04:31 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক কাজী ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বিবৃতিতে শেখ হাসিনা প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ক্যান্সারে আক্রান্ত ফজলুল হক শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৩। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অগণিত আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। কাজী ফজলুল হক পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা কাজী আলমগীরের বড় ভাই। পটুয়াখালী জেলা ঈদগাঁহ মাঠে শনিবার সকালে প্রয়াতের নামাজে জানাজা শেষে পটুয়াখালী শহরে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে তাকে দাফন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২২৪৫ ঘ.