রাঙামাটি, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্বত্যাঞ্চল থেকে আদিবাসীদের চিরতরে উচ্ছেদ করতেই সরকার ভূমি ব্যবস্থাপনা নিয়ে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জনসংহতি সমিতির নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রি লারমা (সন্তু লারমা)।
তিনি বলেন, "এই ষড়যন্ত্রের শিকার হচ্ছে আদিবাসী জুম্ম জনগণ ও স্থায়ী বাঙালি অধিবাসীরা।"
শুক্রবার রাঙামাটিতে 'পার্বত্য চট্টগ্রাম ভূমি সমস্যা ও উত্তরণের উপায় শীর্ষক' দুই দিনব্যাপী আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এ কথা বলেন।
কাপেং ফাউন্ডেশন, পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার আন্দোলন এবং খাগড়াছড়ি হেডম্যান এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই কর্মশালা আয়োজন করা হয়েছে।
ভূমি বিরোধ নিষ্পত্তিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, তিন পার্বত্য জেলা পরিষদ ও প্রথাগত আইন কার্যকর করতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সন্তু।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু আরো বলেন, শান্তিচুক্তি অনুযায়ী প্রণীত আঞ্চলিক পরিষদ আইন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগ স্থগিত করেছে। কিন্তু চূড়ান্ত রায়ে হাইকোর্টের আদেশ বহাল থাকলে পার্বত্য এলাকায় ভিন্ন বাস্তবতার উদ্ভব হবে।
তাই আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ আইন কার্যকর করতে সংবিধান সংশোধনের এখনই উপযুক্ত সময়।
স
bdnews24