গাজীপুর, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের একটি পোশাক কারখানায় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৫০ শ্রমিক আহত হয়েছে।
শুক্রবার বিকালে সদর উপজেলার দক্ষিণ সালনা এলাকার ইউটা ফ্যাশন নামের পোশাক কারখানায় এই ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
কারখানার উপ-মহাব্যবস্থাপক (উৎপাদন) আব্দুল্লাহেল বাকি সাংবাদিকদের জানান, বিকাল পৌনে ৫টার দিকে সাততলা কারখানা ভবনের দ্বিতীয় তলায় একটি টিউব লাইটের ব্যালাস্ট থেকে ধোঁয়া বের হতে থাকলে কারখানার ফায়ার অ্যালার্ম (সাইরেন) বাজানো হয়।
এ সময় শ্রমিকরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে প্রায় ৫০ শ্রমিক আহত হয়। এদের অধিকাংশই নারী। কারখানাটিতে প্রায় সাড়ে হাজার শ্রমিক কাজ করে।
আহতদের মধ্যে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ৩৪ জনকে।
এরা হলেন- রোজিনা (২০), আসমা (২৫), পলি (২০), রোকেয়া (২৪), মমতাজ (২৮), কামাল (৩৫), রুবি (২২), মর্জিনা (২০), জান্নাত (২০), রোজিনা (২০), মোর্শেদা (৩৫), জেসমিন (২৮), মোর্শেদা (২৫), মরিয়ম (২৮), ববিতা (২৭), নুরুন্নাহার (৩৫), জোসনা (৩০), আসমা (৪৮), রত
bdnews24