২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে মাইক্রোর ধাক্কায় একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় একজন বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 04:22 AM

Updated : 25 Aug 2022, 04:30 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় একজন বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত লালচাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ মহল্লায়। সদর থানার ওসি আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লালচাঁদ শহর থেকে বাইসাইকেলে আরামবাগ মহল্লার বাড়িতে ফিরছিলেন। পথে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে আরামবাগ মহল্লার হোটেল স্বপ্নপুরী এলাকায় একটি মাইক্রোবাস তার বাইসাইকেলে ধাক্কা দেয়। তিনি বলেন, "এতে লালচাঁদ গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, লালচাঁদ মারা গেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০১৫ ঘ.