ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জাতীয় সংসদ ভবন সংলগ্ন তালুকদার ফিলিং স্টেশন সরিয়ে নিতে সরকারের দেওয়া নোটিশ বৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইর্কোটের ডিভিশন বেঞ্চ এ রায় দেন।
একই সঙ্গে সরকারের প্রতি জারি করা আগের রুলও খারিজ করে দেয় আদালত।
গত বছরের ৪ আগস্ট সংসদ ভবনের নিরাপত্তার কারণে তালুকদার ফিলিং স্টেশন এক মাসের মধ্যে সরিয়ে নিতে নোটিশ দেয় গণপূর্ত অধিদপ্তর।
১৭ আগস্ট ফিলিং স্টেশনের মালিক আমেনা বেগম ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
ফিলিং স্টেশনটির পক্ষে মামলা পরিচালানা করেন ড. এম জহির।
সরকারের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল মুরাদ রেজা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএএ/২০২৩ঘ.
bdnews24