ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর এলাকা থেকে এক হাজার তিনশ' ইয়াবা ট্যাবলেটসহ দুই মিয়ানমার নাগরিককে গ্রেপ্তার করেছে র্যাব।
এরা হলেন- মো. কামাল (২০) ও মো. নূর হোসেন (৩২)।
বুধবার সকাল ৮টার দিকে মিরপুরের চটবাড়ী ভেড়িবাঁধ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানায়।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মো. খায়রুল মামুন বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, কামাল ও নূর হোসেন রোহিঙ্গা শরনার্থী। তারা ইয়াবা ব্যবসার একটি সংঘবদ্ধ চক্রের সদস্য।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা জানিয়েছে- কয়েকটি বড় সংঘবদ্ধ দল ইয়াবা ব্যবসায় জড়িত আছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এসএইচএ/ডিডি/২২১৭ ঘ.
bdnews24