ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ইসলামী ছাত্র শিবিরের কেন্ত্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক গোলাম মর্তুজাকে বেআইনীভাবে আটকে রাখা হয়নি-তা নিশ্চিত করতে কেন তাকে সশরীরের আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হবে না তা জানাতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও র্যাবের মহাপরিচালকসহ সাত জনের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।
আগামী এক সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
বুধবার বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিয়া ও বিচারপতি কাজী রেজা-উল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গোলাম মর্তুজার ভাই মো. শামসুজ্জামান তার ভাইকে হাজির করতে আদালতে আবেদন করেন।
তিনি আবেদনে বলেন, "গত ১৪ জুলাই শিবিবের কেন্ত্রীয় কার্যালয় থেকে ধানমন্ডির বাসায় ফেরার পথে সাদা পোষাকধারী পুলিশের হাতে গ্রেপ্তার হন মর্তুজা। তারপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএএ/১৫৪৪ঘ.
bdnews24