২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

নগরীর চকবাজারে অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 09:26 AM

Updated : 25 Aug 2022, 04:21 PM

চট্টগ্রাম, জুলাই ২১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চকবাজারে অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার মধ্য রাতে নগরীর চকবাজারস্থ প্যারেড মাঠ সংলগ্ন কেয়ারী ইলিশিয়াম মার্কেটের সামনে থেকে ছিনতাই শেষে পালানোর সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-মোহাম্মদ আলী, লোকমান হাকিম ও জহিরুল ইসলাম। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গোয়েন্দা) জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১২টার দিকে কয়েকজন পথচারীর মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে পালানোর সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। এরা নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই করত। ছিনতাইয়ের কাজে ব্যবহার করা একটি সিএনজি অটো রিকশা, দুটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/আরএ/১৫২২ ঘ.