২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নগরীর রিয়াজউদ্দিন বাজার থেকে মঙ্গলবার রাতে সাড়ে ২৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 07:15 PM

Updated : 25 Aug 2022, 04:10 PM

চট্টগ্রাম, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর রিয়াজউদ্দিন বাজার থেকে মঙ্গলবার রাতে সাড়ে ২৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অসীম রায়ের (৩০) বাড়ি জেলার বাঁশখালী উপজেলায়। কোতয়ালি থানার উপ-পরিদর্শক মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, ২০০১ সালে অস্ত্রসহ অসীম গ্রেপ্তার হন। এরপর জামিনে বের হয়ে পলাতক থাকেন। ওই মামলায় তার ২৩ বছর ছয়মাস কারাদণ্ড হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/০১০২ ঘ.